সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঈদে মায়ের জন্য কেনা জুতা পছন্দ না হওয়ায় ঝগড়া, ছেলের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুষ্টিয়ার কুমারখালীতে ঈদের কেনাকাটার সময় মায়ের জন্য নেন এক জোড়া জুতা। কিন্তু ছেলের কেনা জুতা পছন্দ হয়নি মায়ের। এ নিয়ে মা-ছেলের ঝগড়া হয়। পরে মাছ মারা বিষ খেয়ে ছেলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. প্রান্ত (১৯)। তিনি ওই এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে। পুলিশের রাতে মরদেহের সুরতহাল করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৬ মাস আগে প্রান্ত বিয়ে করেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্ত্রীকে নিয়ে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করতে যান। প্রান্ত মায়ের জন্য কেনেন জুতা। কিন্তু তা তার মায়ের পছন্দ হয়নি। এ নিয়ে মা-ছেলের ঝগড়া হয়। পরে মাছ মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রান্ত। বুঝতে পেরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখান থেকে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে প্রান্তর ফুফাতো ভাই রানা বলেন, জুতা নিয়ে মা-ছেলের ঝগড়া হয়েছিল। পরে বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন প্রান্ত।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদে মায়ের জন্য কেনা জুতা পছন্দ না হওয়ায় ঝগড়া, ছেলের আত্মহত্যা

আপডেট সময় : ১০:১৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩