সংবাদ শিরোনাম ::
কেদারপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৮১৮ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ২ দিন ব্যাপি এই ঈদ উপহার চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী। এসময় ট্যাগ অফিসার মোঃ রোমাঞ্চ আহমেদসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও
কেদারপুর ইউনিয়নের ১৮১৮টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের আওতায় আনা হয়েছে। এটি নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। তার পক্ষ থেকেই এ চাল বিতরণ করা হচ্ছে।


























