সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুঃস্থদের মধ্যে ঈদের চাল বিতরণ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর পালনে খাদ্য সহায়তার জন্য ১৩হাজার ২শ ৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে ১০কেজি করে বিতরণ উদ্বোধন করা হয়েছে।
১৮ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্তরে ১০কেজি করে ২৫২৪ পরিবারের মধ্যে সরকারী কর্মকর্তার উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।২০২২-২০২৩অর্থ বছরে পবিত্র ঈদ-উল-ফিতর পালনে অতিদরিদ্র ও দুঃস্থদের জন্য খাদ্য সহায়তা দিতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র কোটার বরাদ্দকৃত চাল বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমসহ ইউপি সদস্যগন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন জানান, পবিত্র ঈদ-উল-ফিতর পালন করতে অতিদরিদ্র ও দুঃস্থদের ঈদে খাদ্য সহায়তা প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৩ হাজার ২শ ৭টি দুঃস্থ পরিবারের জন্য ১০কেজি হারে ১৩২.০৭০মেট্টিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে।এদিকে একই দিন সকালে বাকাল ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্তরে ঈদের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সেখানেও সরকারী কর্মকর্তার উপস্থিতিতে ২৩১৯পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাকল ইউপি চেয়ারম্যান বিপুল দাসসহ পরিষদের সদস্যরা।এর আগে সোমবার ২৭০৭পরিবারের মধ্যে রাজিহার ইউনিয়নে ঈদের চাল বিতরণ শুরু করা হয়। অন্যান্য ইউনিয়নেও ঈদের আগেই বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে বলেও জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারেফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুঃস্থদের মধ্যে ঈদের চাল বিতরণ উদ্বোধন

আপডেট সময় : ১০:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩