আগৈলঝাড়া উপজেলায় ও ইউনিয়নে বাঙালীর বর্ষ বরণ উৎসব পালন
- আপডেট সময় : ০৩:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বিষাদের গ্লানি ভুলে, নব কেতনের ধ্বজা তুলে, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে বাংলা শুভ নববর্ষ ১৪৩০।উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে আলোচনাসভা ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ ও শিল্পীরা। এছাড়াও রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে নববর্ষ উপলক্ষে রাজিহার ইউনিয়ন পরিষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাশাইল বাজারের বিভিন্ন গলি হয়ে বেরিবাধ হয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ঘুরে মঙ্গল শোভাযাত্রা শেষে রাজিহার ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক বিকাশ রায়, ইউপি সচিব গৌতম পাল, ইউপি সদস্যগনসহ অনেকে। অনুরুপ কর্মসূচি পালন করেছে বাঁকাল ইউনিয়ন পরিষদ ও গৈলা মডেল ইউনিয়ন পরিষদ।


























