সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

সংশোধন নয়, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় টিআইবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন কোনো সমাধান নয় উল্লেখ করে এটিসহ নিবর্তনমূলক সব ধরনের আইন বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনের অগ্রহণযোগ্যতা শুধু মৌলিক অধিকার পরিপন্থি অসংখ্য ধারার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটির যথেচ্ছ অপব্যবহারে গণমাধ্যম, নাগরিক সমাজ ও জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার বিকাশ ঘটেছে। এ জন্য আইনটি পুরোপুরি বাতিল করতে হবে। বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে শুধু ডিজিটাল পরিকাঠামো ও তার যুগোপযোগী ব্যবহারের নিরাপত্তার জন্য নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে টিআইবি।

সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রণয়নের পর থেকেই আইনটির অপব্যবহারে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে– এটি বাকস্বাধীনতা ও মত প্রকাশের সাংবিধানিক অধিকারের পরিপন্থি। গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী ও ভিন্ন মতাবলম্বীদের শায়েস্তাকারী আইনটি স্বাধীনতার চেতনাবিরোধীও। মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক মূল্যবোধ দমনের কৌশল হিসেবে যেমন এটি বৈষম্যমূলকভাবে অপব্যবহার হচ্ছে, তেমনি সাম্প্রদায়িক, মৌলবাদী ও উগ্র ধর্মান্ধতার শঙ্কাজনক বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। সরকারের তরফে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কথা বলা হলেও, এটি পুরোপুরি বাতিল ছাড়া কোনো পথ নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংশোধন নয়, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় টিআইবি

আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩