সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

জামালপুর থেকে বানারীপাড়ার অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ও অপহারক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় অপহরণের ১৬ দিন পরে জামালপুর থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহারক পিয়াস মিস্ত্রীকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর পৌর শহরের বোসপাড়া থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী পিয়াস মিস্ত্রীকে গ্রেফতার করে বানারীপাড়া থানা পুলিশ। ওই দিন রাতে তাদের জামালপুর থেকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। ৮ এপ্রিল শনিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে তাকেসহ পিয়াস মিস্ত্রীকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, গত ২২ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার বিশারকান্দি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী (১৮) কলেজে যাওয়ার পথে তার সহপাঠি পিয়াস মিস্ত্রীসহ আসামীরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে ভিকটিমের পরিবার দাবি করে। এ ঘটনায় ওই দিন ভিকটিমের মা সাজেদা বেগম বাদী হয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের পিয়াস মিস্ত্রী,তার বাবা পিতর মিস্ত্রী,চাচা-চাচি ও তিন বন্ধুকে আসামী করে বানারীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে জামালপুর পৌর শহরের বোসপাড়ায় ভাড়াটিয়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, অপহরণ নয় ভালোবাসার টানে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে সহপাঠি এ প্রেমিকযুগল বাড়ি ছেড়ে ছিলো। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুর থেকে বানারীপাড়ার অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ও অপহারক গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩