সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফেসবুকে সখ্য গড়ে বাসায় ডেকে আটকে মুক্তিপণ দাবি, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সখ্য গড়ে দেখা করার নামে যুবকদের বাসায় ডেকে নিত আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা। এরপর তাঁকে আটকে রেখে নির্যাতন করা হত। সেই ছবি স্বজনের কাছে পাঠিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে আদায় করা হত মোটা অঙ্কের মুক্তিপণ।

এমন অপকর্ম চালিয়ে আসা একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন- চক্রের প্রধান আতিয়া ইসলাম টিনা ওরফে নীলা, তার সহযোগী রবিন মাহমুদ, আসিফ আহমেদ, মোছা. শারমিন ও জাকির হোসেন।

র‍্যাব-৪ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অপহরণ ও মুক্তিপণ দাবির লিখিত অভিযোগ পেয়ে বুধবার রাতে ফায়দাবাদ এলাকায় অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকার বাসিন্দা এক যুবককে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে নীলা। এরপর গত ২৬ মার্চ সে দেখা করতে চায়। পরে বাসায় ডেকে নিয়ে অন্য আসামিদের সহায়তায় তাঁকে আটকে নির্যাতন শুরু করে। একপর্যায়ে ওই যুবকের বাবার কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না পেলে মেরে ফেলার হুমকিও দেয় তারা। তখন ভুক্তভোগীর বাবা র‍্যাব-৪ এ লিখিত অভিযোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে সখ্য গড়ে বাসায় ডেকে আটকে মুক্তিপণ দাবি, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩