সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

বরগুনায় তরকারিতে ঝাল না দেওয়ায় পুত্রবধূকে বকা, অভিমানে শাশুড়ির আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পুত্রবধূর সঙ্গে দ্বন্দ্বের জেরে স্বামীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন শাশুড়ি সফুরা বেগম (৫৫)। বুধবার (৫ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম আমড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য পিন্টু মুন্সি বলেন, স্থানীয় রহমান মুন্সির ছোট ছেলে রিয়াজ বিদেশে থাকেন, তার স্ত্রী খালেদা বেগম শ্বশুরবাড়িতে থাকেন। আমরা যতটুকু জানতে পেরেছি তরকারিতে ঝাল কম দেওয়ায় পুত্রবধূকে গালমন্দ করেন সফুরা।

এসময় তার স্বামী রহমান মুন্সি পুত্রবধূর পক্ষ নেন। এ নিয়ে রহমান মুন্সি ও সফুরার মধ্যে শুরু বাগবিতণ্ডা। পরে অভিমান করে স্বামী ও পুত্রবধূর সামনেই বিষপানে আত্মহত্যা করেন সফুরা।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম‌ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় তরকারিতে ঝাল না দেওয়ায় পুত্রবধূকে বকা, অভিমানে শাশুড়ির আত্মহত্যা

আপডেট সময় : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩