কালকিনিতে ইজিবাইকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৯:২৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ইফতার করার জন্য দ্রুত বাড়ির যাওয়ায় সময় ইজিবাইকের ধাক্কায় মো. নাঈম বেপারী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় শাহিত নামে আরেকজন আরোহী গুরুতর আহত হয়েছের।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাঈম বেপারী পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের কালু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইফতারের সময় ঘনিয়ে আসায় মোটরসাইকেলযোগে নাঈম বেপারী ও শাহিত দ্রুত বেপরোয়া গতিতে চালিয়ে বাড়ির দিকে রওনা দেন। কিন্তু পথিমধ্যে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে পড়ে গিয়ে নাঈম ও শাহিত গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে নাঈম বেপারীও সাহিতকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে নাঈমের মৃত্যু হয়। আর শাহিতের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালকিনি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হাসান জানান, মোটরসাইকেলের সঙ্গে ইজিবাকের ধাক্কা লেগে নাঈম মারা গেছেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
কালকিনি থানার ওসি মো. শামিম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসপাতালে আছে।


























