সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বরগুনায় জেলেদের বরাদ্দের ১০০ বস্তা চাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে মাছ ধরা জেলেদের জন্য বরাদ্দকৃত ১০০ বস্তা ভিজিএফ এর চাল কালোবাজার থেকে জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (০২ এপ্রিল) রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়ি থেকে এসব চাল জব্দ করে বেতাগী মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা।

সমাপ্তি সাহা বলেন, জাটকা ধরা নিষেধাজ্ঞার সময়ে মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল একটি ঘরে মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভিজিএফর সরকারি ১০০ বস্তা চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল বেতাগী থানায় জমা রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, চাল ইউনিয়ন পরিষদে রাখতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ লাগত। জনগণের কথা বিবেচনা করেই এই চাল এখানে রাখা হয়েছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরকারি চাল উদ্ধারে মৎস্য কর্মকর্তাকে পাঠাই। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় জেলেদের বরাদ্দের ১০০ বস্তা চাল জব্দ

আপডেট সময় : ০৯:৩২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩