সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

অসুস্থ বাবাকে বাঁচাতে নিজের লিভারটাও দিয়ে দিতে চান উর্মি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ ২২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

অসুস্থ বাবাকে বাঁচাতে নিজের লিভারটাও দিয়ে দিতে চান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ম ব্যাচের ছাত্রী উর্মি আচার্য্য। বাবা নারায়ন আচার্য্য দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন। বাবার কষ্ট দেখে নিজের লিভারের কিছু অংশ বাবাকে দিয়ে দিতে চান তিনি। তবে লিভার ট্রান্সপ্লান্ট ও পরবর্তী মেডিসিন বাবদ প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। যা দেয়ার সামর্থ্য ওই পরিবারের নেই। তাই সমাজের বিবেকবানদের দারস্ত হয়েছেন তারা। জানা যায় দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ন আচার্য্যকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার ট্রান্সপ্লান্টের কথা জানান চিকিৎসকরা। বাংলাদেশে ট্রান্সপ্লান্টে ঝুঁকি থাকলেও ব্যায়বহুল হওয়ায় ভারতে নিতে পারেনি তার পরিবার। এ কারণে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসকরা সবকিছু চূড়ান্ত করে জানান অক্টোবরের শেষের দিকে যেকোন দিন ট্রান্সপ্লান্ট করানো হবে। আর বাবাকে লিভারের অংশ দিবেন তার মেয়ে উর্মি আচার্য্য। এদিকে ট্রান্সপ্লান্ট করার আগে পাঁচ লক্ষ টাকা জমা করতে বলা হয়েছে এবং ট্রান্সপ্লান্টের পরবর্তী দুই বছর ধরে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার মেডিসিন আনুষাঙ্গিক খরচ সহ ১৫ লক্ষ টাকার প্রয়োজন। পারিবারিকভাবে ১৫ লাখ টাকা যোগাড় করা অসম্ভব হওয়ায় সকলের সহযোগিতা কামনা করেছে উর্মির পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসুস্থ বাবাকে বাঁচাতে নিজের লিভারটাও দিয়ে দিতে চান উর্মি।

আপডেট সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯