সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সাদ্দামের জীবনের শেষ দিনগুলো নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক

উইল বার্ডেনওয়ার্পারের বই ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’ অবলম্বনে তৈরি হতে চলেছে সিনেমা। একই নামের এই সিনেমায় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জীবনের শেষ দিনগুলোর ঘটনা দেখানো হবে।

সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করার অভিযোগে যুক্তরাজ্য, কুয়েতসহ বেশ কয়েকটি রাষ্ট্রের সমর্থন নিয়ে ২০০৩ সালে ইরাক আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সে বছরের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর হাতে ধরা পড়েন সাদ্দাম হোসেন।

পরবর্তীতে তাকে ইরাক সরকারের হাতে তুলে দেয় যুক্তরাষ্ট্র। সাদ্দামের বিচার চলাকালীন মার্কিন পুলিশের ১২ জন সদস্যকে তার ব্যক্তিগত রক্ষী হিসেবে নিয়োগ দেয়া হয়। এদেরকে বলা হতো ‘সুপার টুয়েলভ’।

জীবনের শেষ ছয় মাস সুপার টুয়েলভের সদস্যদের সান্নিধ্য পেয়েছিলেন সাবেক এই ইরাকি রাষ্ট্রপতি। প্রত্যেকের সাথেই তার হয়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জীবনের অনেক ঘটনার কথা বলার সুযোগ হয়েছিল সাদ্দাম হোসেনের। ‘দ্য প্রিজনার ইন হিজ প্যালেস’ বইয়ের লেখক উইল বার্ডেনওয়ার্পার ছিলেন সুপার টুয়েলভের একজন, যিনি সাদ্দামের জীবনের শেষ কিছু সময়ের সাক্ষী ছিলেন।

উইল বার্ডেনওয়ার্পারের সাদ্দামের জীবনের শেষ ছয় মাসের নানা বিষয় তুলে ধরেছেন তার বইতে। সেই ঘটনাগুলো নিয়েই তৈরি হবে সিনেমাটি। সাদ্দাম সম্পর্কে জানা যাবে অনেক অজানা তথ্য।

সিনেমাটির প্রযোজনা করবেন রেঙ্ক ও প্যারেটস। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন বার্ডেনওয়ার্পার। স্ক্রিনরাইটার হিসেবে থাকছেন ডারবি কিয়ালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাদ্দামের জীবনের শেষ দিনগুলো নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

আপডেট সময় : ১০:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩