বাবুগঞ্জে সাইনুর রহমান সিকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত
- আপডেট সময় : ০১:২৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইনুর রহমান সিকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের নিজ বাড়িতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি মোঃ মিজানুর রহমান রাজা, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোঃ মফিজুল ইসলাম পিন্টু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ওবায়দুল হক জুয়েল, মোঃ ফাইজুল হক, মোঃ তুষার সিকদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইনুর রহমান সিকদার গত ২৯ মার্চ বুধবার রাত সাড়ে ৯টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


























