সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়া বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় প্লাস্টিকের বড় বালতির পানিতে ডুবে কাউসার নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের মহুরি প্রারামানিক পাড়া গ্রামে এ ঘটনাটি। নিহত শিশুটি ঐ গ্রামের হুমায়ুন আলীর পুত্র।
জানা যায়, শিশুটির বাড়িতে খেলা করার সময়ে সবার অজান্তেই প্লাস্টিকের বালতির পানিতে পড়ে যায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


























