সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল আরও ৪ সপ্তাহ বন্ধ থাকছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে করা রিট আরও চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, সরকার কী সিদ্ধান্ত নেয় সেটা দেখে পরবর্তী আদেশ দেবেন।

বিচারপতিবি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার শুনানি মুলতবি করে এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার ও আইনজীবী ইয়ারুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ২৫ জানুয়ারি ওই রিটের শুনানি আট সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন হাইকোর্ট। বিষয়টি ফের শুনানির জন্য কার্যতালিকায় এলে আরও চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়।

পরে তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, রিটের পর সরকার এ ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করে সেটা জানতে হাইকোর্ট সরকারকে আট সপ্তাহ সময় দিয়েছিলেন। সময় শেষ হলে মামলাটি আবার কার্যকতালিকায় আসে। এখানে একটা ডেভেলপমেন্ট আছে। সেটা হলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সেতু বিভাগে একটা চিঠি দিয়েছিল। চিঠিতে বলা হয় রিট আবেদনের ছায়ালিপি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে প্রেরণ করা হলো। অর্থাৎ আমাদের আবেদনটি মহাসড়ক বিভাগ সেতু বিভাগের কাছে পাঠিয়েছে। এটা আদালতের নজরে আসার পর আদালত বলেন, সরকার যেহেতু এটা টেকআপ করেছে, অতএব সময় দেওয়া হোক। এরপর চার সপ্তাহ সময় দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, সরকার চার সপ্তাহের মধ্যে একটি রিজনেবল সিদ্ধান্ত নেবে। ৩৮ লাখ মোটরবাইকের চালক আছে, তাদের অধিকার সমন্নুত করবে।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে আবু হানিফ হৃদয় নামে যাত্রাবাড়ীর এক বাসিন্দা সম্প্রতি হাইকোর্টে ওই রিটটি দায়ের করেন। এর আগেও তিনি এ সংক্রান্ত একটি রিট করেছিলেন। যেটি গত ১৫ জানুয়ারি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন হাইকোর্ট।

প্রসঙ্গত, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে ওইদিনই এক তথ্য বিবরণীতে বলা হয়, ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এর আগে যান চলাচল শুরু হওয়ার প্রথমদিনই পদ্মা সেতুতে ভয়াবহ এক মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল আরও ৪ সপ্তাহ বন্ধ থাকছে

আপডেট সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩