সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

উস্কানিমূলক’ বক্তব্য না দেওয়ার শর্তে ‘শিশু বক্তা’ রফিকুলের জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে (২৭) জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ফলে রফিকুল মাদানীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাষ্ট্রবিরোধী ও নানান উস্কানিমূলক বক্তব্যের কারণে ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৮ এপ্রিল তার বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন।

মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো অপরাধে সহায়তার অভিযোগে মাদানীর বিরুদ্ধে মামলা করা হয়। গাজীপুরের টেকনাগপাড়া এলাকার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান এ মামলা করেন। একই অভিযোগে রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় বিচারিক আদালতে রফিকুল মাদানীর জামিন নাকচ করা হলে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

গত ১ মার্চ মামলার শুনানি শেষে এক আদেশে হাইকোর্ট বলেন, ‘মামলার এজাহার, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চার্জশিট যাচাই-বাছাই করে মাদানীকে জামিন দেওয়ার বিষয়ে আমরা একমত হতে পারেননি। তবে তিনি যদি ওয়াজ মাহফিল বা সভায় রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী, ধর্মীয় সংঘাত সৃষ্টি করে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার মুচলেকা দেন, তাহলে আমরা তার জামিন বিবেচনা করতে পারি।’

এরই ধারাবাহিকতায় রফিকুল মাদানী হাইকোর্টে মুচলেকা দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উস্কানিমূলক’ বক্তব্য না দেওয়ার শর্তে ‘শিশু বক্তা’ রফিকুলের জামিন

আপডেট সময় : ১০:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩