ঝালকাঠিতে অসহায় পরিবারের মাঝে ইয়াসের ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১০:০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলার সুপ্তগর গ্রামের দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজের সামগ্রিক উন্নয়ন মূলক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।
বুধবার বিকেলে নারিকেল বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম। বিশেষ অতিথি ছিলেন ইয়াসের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মো. ছবির হোসেন, সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে বক্তৃতা করেন সাংবাদিক মো. আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি।
ইফতার সামগ্রীতে ছিলো ছোলাবুট, ভেশন, মুড়ি, চিড়া, চিনি, ট্যাং, তেল, পিয়াজ ও খেজুর। সুপ্তঘর গ্রামের অর্ধশত অসহায় দরিদ্র মানুষকে প্যাকেটজাত করে প্রত্যেকের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
সংগঠনের বক্তারা জানায়, নিজ এলাকার অসহায়দের কথা চিন্তা করে প্রকৌশলী মোঃ ফয়সাল আলম এর সহযোগিতায় ইয়াস এ আয়োজন করে। অর্ধশত প্রকৃত দুঃস্থ ও অসহায়দের তালিকা করে তাদেরকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।


























