সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ধানক্ষেতে দেওয়া ইদুর মারার বৈদ্যুতিক ফাদে জরিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ধানক্ষেতে দেওয়া ইদুঁর মারার বৈদ্যুতিক ফাঁদে জরিয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার পৌরএলাকার শীতলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নান্দিকাঠী এলাকার বাসিন্দা রিপন খানের ছেলে জাহিদুল খান(১২) পার্শ্ববর্তী একটি ঘেরে মাছ ধরতে গেলে পাশে অবস্থিত ধানক্ষেতে পরে যায়। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জরিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম অভি জানান,নিহত জাহিদুল খানের সাথে আরও কয়েকটি ছেলে ছিল তারা জাহিদকে বিদ্যুৎ এর তারে জরিয়ে ছটফট করতে দেখে বাড়িতে এসে খবর দেয়। এরপর বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে এবং স্থানীয় কাউন্সিলর থানা পুলিশ কে খবর দেয়। নিহত জাহিদুল খান নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করতো বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষুব্দ জনতা জরো হয়ে ধানক্ষেতের মালিক সুমন হোসেনের বসত ঘরে হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে নলছিটি অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, ধানক্ষেতে দেওয়া বিদ্যুৎ এর তারে জরিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরন করা হবে। নিহতের অভিভাবকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধানক্ষেতে দেওয়া ইদুর মারার বৈদ্যুতিক ফাদে জরিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩