সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কম সুদর্শন পুরুষেই বেশি সুখী নারী: গবেষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভালোবাসা কখনো কারও রূপ কিংবা অর্থ-সম্পদের উপর নির্ভর করে না। তবে এসব বিষয় বাদও দেওয়া যায় না। কারণ একজন আরেকজনের চেহারা দেখেই প্রথমে পছন্দ করেন। এরপর কথা-বার্তা, ভাব বিনিময়ের পর একে অন্যের প্রতি ভালোবাসা বিনিময় করেন। যদিও কে কখন কাকে পছন্দ করবেন, তা একান্তই তার ব্যক্তিগত বিষয়।

সবাই চায় তার সঙ্গী যেন সুন্দর, স্মার্ট, গুণের অধিকারী হন। তাই বলে যারা দেখতে একটু কম সুদর্শন তারা কি সিঙ্গেলই থাকবেন! এমনটি নয়, বরং তাদের সঙ্গেই নারীরা বেশি সুখী থাকেন বলে জানাচ্ছে এক গবেষণা। খবর ডেইলি হান্টের

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির নতুন এক গবেষণার তথ্য অনুযায়ী, যে সম্পর্কে পুরুষের চেয়ে নারীরা বেশি সুন্দরী হয়, সেখানে সফলতার সম্ভাবনা বেশি থাকে। গবেষকরা টেক্সাসে সম্প্রতি বিবাহিত ১১৩ জন দম্পতিকে বিশ্লেষণ করেন।

এই জরিপে স্বামী-স্ত্রীকে তাদের চেহারার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। দেখা যায়, স্ত্রীর চেয়ে সৌন্দর্যে পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান। উপহার দেওয়া, ঘরের কাজ করা, নিজেকে নতুন করে উপস্থাপন করা, ভালোবাসার নিত্যনতুন ধরণ বের করায় তাদের প্রচেষ্টা থাকে একটু বেশিই।

গবেষণায় বলা হয় কম আকর্ষণীয় দেখতে স্বামীরা সম্পর্কে বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়। একইসঙ্গে তারা স্ত্রীর সৌন্দর্যের মর্ম বুঝতে পেরে স্ত্রীকে খুশি করতেও বেশি ব্যস্ত থাকে।

গবেষণায় আরও দেখা যায়, দম্পতির মধ্যে পুরুষ সঙ্গী বেশি আকর্ষণীয় হলে হীনমন্যতায় ভোগেন নারী সঙ্গী। যা তাদের সম্পর্কে নানাভাবে খারাপ প্রভাব ফেলে।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষক তানিয়া রেনোল্ডস জানান, গবেষণার ফলাফলে দেখা যায় আকর্ষণীয় চেহারার স্বামীর জন্য সম্পর্কে খারাপ প্রভাব পড়ে। অন্যদিকে কম আকর্ষণীয় দেখতে স্বামীরা স্ত্রীকে খুশি রাখতে ব্যস্ত থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কম সুদর্শন পুরুষেই বেশি সুখী নারী: গবেষণা

আপডেট সময় : ১১:০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩