সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ গ্রহণ করেছে ইন্টারপোল: আইজিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে সোহাগ মোল্লা ওরফে রবিউল ইসলাম রবির বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে এবং ইন্টারপোল সেটি গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, ইতোমধ্যে তার বিষয়ে তথ্য সংগ্রহে ইন্টারপোলসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছি। তার যে নামে চার্জশিট দিয়েছি সে নামে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। ইন্টারপোল সেটি গ্রহণ করেছে। এ বিষয়ে আমরা কাজ করছি।

আরাভের পালিয়ে যাওয়ার সঙ্গে সাবেক এক পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে বিষয়টি আপনাদের জানাবো।’

অন্তঃসত্ত্বা চিত্র নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার প্রসঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ১আপনারা জানেন ইতোমধ্যে তিনি জামিন পেয়েছেন। যেহেতু মামলা হয়েছে, কারও প্রতি কোনো অন্যায় করা হবে না এটা সুনিশ্চিতভাবে বলতে পারি।’

বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’ এর শুভ উদ্বোধন করবেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ গ্রহণ করেছে ইন্টারপোল: আইজিপি

আপডেট সময় : ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩