সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

হত্যার ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ মোল্লা হত্যার ২৯ বছর পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বরিশাল জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার। নিহতের পরিবার ও জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মোল্লা গত ১ এপ্রিল ১৯৯৪ সনে সকাল ৮টায় উপজেলা দাসেরহাট খেয়াঘাটে বসে নির্মম ভাবে খুন হন। ওই ঘটনায় তার স্ত্রী বেগম মাসুদা উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযুক্ত ২ জনের ফাঁসির আদেশ ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য, মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বজলু হাওলাদার ২৯ বছর বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। গত ১৮ মার্চ তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চৌকস পুলিশ অফিসার এস.আই কাজী ওবায়দুল কবির সঙ্গীয় এ.এস.আই রাজীব পাল, কনষ্টেবল মুশিউর, পারভেজ, সোহাগসহ অন্যান্য সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন।

নিহতের পরিবারের দাবী গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী বজলু হাওলাদার আত্মগোপনে থেকে নিহতের সন্তানদের হত্যাসহ বিভিন্ন রকমের ক্ষতি সাধনের চেষ্টা চালিয়েছে। উল্লেখ্য আসামী গ্রেফতার হওয়ায় নিহতের পরিবার ও উপজেলাবাসী বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)কে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যার ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট সময় : ১২:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩