সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

আগৈলঝাড়ায় জাতির পিতার ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৭মার্চ শুক্রবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা চত্তরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন। সকাল থেকেই রাজিহার ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যান্ড পার্টিসহ নেতা কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জরো হয়। পরে জাতির পিতার জন্ম দিনে হাজার হাজার নেতা-কর্মী বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
দলীয় কার্যালয়ের মঞ্চে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা,ইউনিয়ন, ওয়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুর রহমান। অপর দিকে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে জন্ম দিনে শিশু শিক্ষার্থীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন উপজেলা ও পুলিশ প্রশাসনসহ কর্মকর্তারা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার প্রানকুমার ঘটকসহ অন্যান্য কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় জাতির পিতার ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময় : ১২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩