সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বাবুগঞ্জে আশ্রয়ণের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে চতুর্থ পর্যায়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর। দেশে আর কেউ গৃহহীন থাকবেনা এমনই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

আজ ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকার ভাসমান বেধে সম্প্রদায়ের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ৩৪ টি ঘর পরিদর্শন করেন তাঁরা।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ঘরের দৃশ্যমান কাজ দেখে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, দুই শতাংশ জমির উপরে দুই কক্ষ বিশিষ্ট ঘরে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২লাখ ৭৯ হাজার টাকা।

ইতিমধ্যে বাবুগঞ্জে ১ম, ২য় ও তৃতীয় পর্যায়ে ২৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছেন।

চতুর্থ ধাপের আরও ১৯২টি ঘরের মধ্যে ১৩০ টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। যা আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন এবং বাবুগঞ্জ উপজেলা কে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে আশ্রয়ণের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

আপডেট সময় : ১০:১৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩