বরিশালে শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের সচেতনতামূলক মতবিনিময় সভা
- আপডেট সময় : ১০:৪৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার আন্তরিক প্রয়াসে আজ ১২ মার্চ সকাল ১১:০০ টায় নগরীর সরকারি বি এম (ব্রজমোহন) কলেজ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।
মতবিনিময়ে কালে তিনি মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয় শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে মহামূল্যবান বই তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সামনে সচেতনতামূলক বিভিন্ন ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়।
উল্লেখ্য যে, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব আবু আহাম্মদ আল মামুন, প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, অধ্যক্ষ সরকারি বি এম (ব্রজমোহন) কলেজ, উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব বি এম আশরাফ উল্যাহ তাহের বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।


























