বাবুগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
- আপডেট সময় : ০২:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ” স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারাদেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
এ উপলক্ষে শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রশীদ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন সাফ অফিসার মোঃ মোতালেব সরদার, উপ সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহিম মোল্লা, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক আল আমিন প্রমূখ।
আলোচনা সভার আগে উপজেলা চত্তরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।


























