সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. গোলাম রাব্বি নামে ১৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরের দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাকুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মো.গোলাম রাব্বি একই গ্রামের মিলন তামিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা পুকুর পাড়ে যায় রাব্বি। এ সময় রাব্বি পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে রাব্বিকে ভাসতে দেখেন তার মা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


























