সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ঘোড়াঘাটে মশা তাড়াতে কয়েলের আগুনে ৩টি গরুসহ ৪টি ঘর পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে মশা তাড়াতে গিয়ে কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি গরুসহ ৪টি গোয়াল ঘর। এতে ক্ষতি হয়েছে ৩টি গরুসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল। উদ্ধার করা হয়েছে ৬ লাখ টাকার মালামাল।

৬ মার্চ সোমবার দিবাগত রাতে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামে ব্যবসায়ী মোঃ হবিবর রহমানের গোয়াল ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত অনুমান ৩টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা ও বাড়ির মালিক মোঃ হবিবর রহমান জানান, প্রতি রাতের নায় গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। কয়েলের আগুন গোয়াল ঘরের বেড়ায় লেগে প্রথমে হবিবর রহমানের গোয়াল ঘরটিসহ ২টি ঘর পুড়ে যায়। আগুনে একটি গাভী,২টি বাছুর,হাঁস-মুরগী ও ১টি বৈদ্যুতিক মটর,বৈদ্যুতিক মিটার এবং ঘরে রাখা বিভিন্ন মালামাল পুড়ে যায়। বাড়ির মোঃ হবিবর রহমানের ক্ষতি প্রায় ৪ লক্ষ টাকা। পরে হবিবর রহমানের গোয়াল ঘরের আগুন পার্শ্বে তার বড় ভাই মোঃ দিলবর রহমানের ২টি গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে ওই আগুনে তার ২টি ঘরও পুড়ে যায়।আগুনে প্রায় ২ লাখ টাকার মালামালের ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হবিবর রহমান ও তার বড় ভাইয়ের দাবী তাদের ৩টি গরুসহ ৪টি ঘরের প্র্য়া ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে তাদের ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬ লক্ষ টাকার মালামাল।

এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্থ ঘর থেকে ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। আগুনে পুড়ে গেছে ৩টি গরু ও এ সব ঘরে থাকা আরো প্রায় ৪ লাখ টাকার মালামাল । ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে মশা তাড়াতে কয়েলের আগুনে ৩টি গরুসহ ৪টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ১০:৫৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩