সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই দক্ষিণাঞ্চলের বেশী উন্নয়ন হয়েছে : হাসানাত আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদরের নগরবাড়ি গ্রামের মুরব্বীসহ সর্বস্তরের লোকজনের সাথে সৌজন্য মতবিনিময় করেছেন জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

শুক্রবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সৌজন্য মতবিনিময়কালে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি বলেন, আমি আপনাদের প্রতিবেশী, আপনারও আমার প্রতিবেশী। তাই প্রতিবেশীর চেয়ে আপন কেউ হয় না। কোন ঘটনা ঘটলে আপনারাই আগে এগিয়ে আসবেন তারপরে আত্মীয়-স্বজনরা। তাই প্রতিবেশীকে দূরে রেখে দূরের লোক আপন করে নেয়া যায় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই দক্ষিণাঞ্চলের সবচেয়ে বেশী উন্নয়ন হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের আমলে বিগত বছর গুলোতে আপনারা না চাইতেই আমি অন্যান্য এলাকার মতো আপনাদের এলাকায়ও সমান উন্নয়ন করেছি। সুনকাঠী এবং নগরবাড়ি এলাকা উপজেলা সদরের মধ্যে হলেও দলের নেতৃত্বে উল্লেখযোগ্য নেতৃত্ব না থাকায় এই দুই গ্রামকে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে অনেকেই জানে। তবে এখানের জনগন উল্লেখযোগ্য সংখ্যক ভোট আওয়ামী লীগকেই দেয়। তাই এই দুই গ্রামের বদনাম ঘুচাতে স্থানীয় মুরব্বীসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। পাশপাশি নগরবাড়ির লোকজনকে আওয়ামী লীগের নেতৃত্বে দিয়ে পার্টি অফিসে নিজেদের অবস্থান শক্ত করে নেয়ারও আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কর্মকর্তা মাহাবুব সরদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে অংশ নেয়া নেতৃস্থানীয় লোকজন বিগত নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনে ৯০ থেকে ৯৫ শতাংশ ভোট আওয়ামী লীগকে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন শাহ, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হাওলাদার, জাকের পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল ট্রাক ওনার্স মালিক সমিতির সহ-সভাপতি শাহ আলম হাওলাদার ধলা, ব্যবসায়ি আনোয়ার হোসেন খান, শাহজাহান শাহ, মোশারফ খান, নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানন টিপু, স্থানীয় মেম্বর ও যুবলীগ নেতা মশিউর রহমান সরদার, সাবেক ছাত্রলীগ নেতা নাসির সরদার, সজল খলিফা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই দক্ষিণাঞ্চলের বেশী উন্নয়ন হয়েছে : হাসানাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৫:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩