সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানকারী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সরকারের দমনপীড়ন মোকাবিলা করে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম এগিয়ে নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার খাগড়াছড়িতে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা স্বক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন পেরাছড়া ইউনিয়নে ইউপিডিএফ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার সকাল ৯টায় ভাইবোন ছড়া ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ‘আমরা করবো জয়…’ গানটি বাজিয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরার নেতৃত্বে খাগড়াছড়ি জেলা ও উপজেলা ইউনিটের সংগঠকরা অস্থায়ী শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর একে একে শহীদ পরিবারবর্গ, অগ্রণী শিশু-কিশোর সংগঠন, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ-এর নেতৃবৃদ শহীদ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের সম্মানে এক মিনিট নিরীবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা ও কেন্দ্রীয় কমিটির বার্তা পড়ে শোনান খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা।
এদিকে গুইমারা, মানিকছড়ি, ল²ীছড়ি উপজেলায় ‘ইউপিডিএফ’র পতাকাতলে সমবেত হোন, লড়াই এগিয়ে নিন’ এই শ্লোগানে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯