সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলনের দাবীতে ফের শ্রমিকরা উত্তপ্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন, সিলেট: হাতে ভেলচা ও স্টিলের চাউনি নিয়ে নানা শ্লোগান নিয়ে পাথর কোয়ারী খোলে দেওয়ার দাবীতে জাফলংয়ের পাথর শ্রমিকরা আন্দোলন ও কর্মসূচিতে নেমেছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাফলং ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জাফলং ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় বিক্ষুদ্ধ বারকি শ্রমিকরা। সেখানে প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়।
জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা নাজমুল হোসাইন নাজিমের সঞ্চালনায় প্রতিবাদ বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, মিনহাজুর রহমান, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ছবেদ মিয়া, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফুল মির্জা, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, আব্দুস সালাম, জাফলং ট্রাক চালক সমিতির সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, মধ্য জাফলং শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সহ সভাপতি রমজান মোল্লা, সাবেক সহ সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ জাহিদ প্রমুখ।
সভায় অনতিবিলম্বে বারকী শ্রমিকদের কর্মসংস্থান খোলে না দিলে বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দেওয়া হয়।
শ্রমিক অবরোধের কারণে সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং অংশে টানা ৩ ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এতে কওে ভোগান্তিতে পড়েন যাত্রীবাহী পরিবহণের যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলনের দাবীতে ফের শ্রমিকরা উত্তপ্ত

আপডেট সময় : ০১:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩