সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

আবারও বরিশাল নগরীর ৪৩ সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এবার ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড। প্রথম দফায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ৫ মাসের ব্যবধানে আবারও এসব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল প্রতিষ্ঠানটি।

রোববার সন্ধ্যার পরে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে ওজোপাডিকোর বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশে রোববার নগরীর ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনও ১৫/১৬টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। বিল পরিশোধ না করলে সেগুলোও বিচ্ছিন্ন করা হবে। এই কর্মকর্তা জানান, সিটি কর্পোরেশনের কাছে ৬০ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তারা মৌখিকভাবে দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেয়নি।

এর আগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর নগরীর ১৫টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২২ সেপ্টেম্বর রাত ১০টায় বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় সিটি কর্পোরেশন ও ওজোপাডিকোর মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

ওই সময়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম জানিয়েছিলেন, এখন থেকে প্রতিমাসের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ ও বকেয়া যে বিল রয়েছে সেটি ধীরে ধীরে পরিশোধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, সিদ্বান্ত অনুযায়ী পাওনা পরিশোধে দফায় দফায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সিটি করপোরেশন থেকে কোনো সাড়া দেওয়া হয়নি।এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বা প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ কখন বিচ্ছিন্ন করা হয়েছে তা সিটি করপোরেশন জানে না। ঢাকা পোস্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও বরিশাল নগরীর ৪৩ সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩