জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনবেন : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, মুলাদী (বরিশাল) থেকে ফিরেঃ আ’লীগ বিশ্বাস করে জনগনের ভোট নিয়ে ক্ষমতায় যেতে হয়, এদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না, তারা আলো দেখেছে তাই বঙ্গবন্ধুর কন্যার বিকল্প কিছু চায় না। আওয়ামীলীগ আবারো বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে।
পদ্মাসেতু দক্ষিণাঞ্চলের মানুষের বিরাট চ্যালেঞ্জ, সেই পদ্মা সেতু নির্মান করে দেখিয়ে দিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী, করেছেন মেট্রোরেল। বাংলাদেশকে আজ সারা পৃথীবিতে উন্নয়নের রোল মডেল করেছেন। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করছেন মাননীয় প্রধান মন্ত্রী।
আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণের রায় নিয়ে সরকার কাজ করে। জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আবারও ক্ষমতায় আসবে।
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী দুপুরে বরিশাল জেলার মুলাদী থানার নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে মুলাদী থানার চারতলা বিশিষ্ট আধুনিক ভবন উদ্বোধন করেন আসাদুজ্জামান খান কামাল।
মুলাদী সদরে প্রায় দের একর জমিতে আধুনিক এই থানা ভবনটি নির্মাণ করা হয়েছে।
বরিশাল জেলাপুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসাইনের সঞ্চালনায় মুলাদী থানার নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন পরবর্তী মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্, বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, উজিরপুর-বানারীপাড়ার সংসদ সদস্য মোঃ শাহে আলম, হিজলা-মেহেন্দীগঞ্জ আসনের সংসদ সদম্য পঙ্কজ নাথ, বাকেরগঞ্জে সংসদ সদস্য নাছরিন জাহান রত্না, সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সাদেকুল আরেফিন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুচ প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তরিকুল হাসান খান মিঠু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান,বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, মুলাদী উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন, মুলাদী আ’লীগ সভাপতি আঃ বারী মিয়া, বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


























