সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিকাল থেকে সারাদেশে কুয়াশা আর মেঘলা আকাশের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ৩৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকাল থেকে সারাদেশে কুয়াশা আর মেঘলা আকাশের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ৪ থেকে ৫ দিন এই শৈত্যপ্রবাহ থাকবে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান জানান, কাল সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিও হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট খুব বেশি কমবে না। কারণ, সকাল থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, বিকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, কাল শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হয়ে তিন থেকে পাঁচ দিন থাকতে পারে। তারপর শীতের স্বাভাবিক আবহাওয়া শুরু হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিকাল থেকে সারাদেশে কুয়াশা আর মেঘলা আকাশের সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ০৮:২৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯