সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি সুগন্ধা নদীতে ইউএনওর অভিযান ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সুগন্ধা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ১৫ হাজার মিটার চর গড়া জাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা যৌথ অভিযানে এ জালগুলো জব্দ করা হয়।
জব্দকৃত জালগুলো ঝালকাঠি কালেক্টর স্কুলের সামনে সুগন্ধা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বলেন অবৈধ জাল দিয়ে মৎস্য শিকার বন্ধ করার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


























