সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ২৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ডি ২০২০ এবার মেলার টিকিটের দাম ধরা হয়েছে ৪০ টাকা যা গতবার ছিল ৩০ টাকা। আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার বিভিন্ন স্থাপনার নির্মাণকাজ সম্পন্ন করতে দিনরাত চলছে কাজ। ইতিমধ্যে ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এবার স্মৃতিসৌধের আদলে তৈরি করা হচ্ছে বাণিজ্যমেলার মূল গেট। এর সঙ্গে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মেলার মূল গেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ছোঁয়া থাকবে। এবারই প্রথম মেলার মূল গেট ও বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর। গতবারের মতো এবারও মেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজনসহ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন থিম থাকবে।
এবারের মেলার প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হলেও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকাই রাখা হয়েছে। মেলাতে পর্যাপ্ত মোবাইল কোর্ট থাকবে। ভোক্তা অধিদপ্তর, সিটি করপোরেশন, জেলা প্রশাসক ও (ইপিবি) নিজস্ব মোবাইল কোর্টসহ মোট চারটি মোবাইল কোর্ট মাঠে সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে। মেলাতে ধুলোবালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ হকার এবং ভিক্ষুকদের উৎপাত কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবার বাণিজ্যমেলায় স্টলের সংখ্যা কমেছে। এখন পর্যন্ত মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৪৫০টি। গত বছর ছিল ৫৫০টি। এ পর্যন্ত সোনালী, জনতা, ডাচ বাংলা, ইসলামী ব্যাংকসহ চারটি ব্যাংকের বুথ ও ব্যাংকিং কার্যক্রম চালানো হবে বলে ঠিক হয়েছে।
বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ২৩টি দেশের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান অংশ নেবে। এরমধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, ভিয়েতনাম, মালদ্বীপ, জাপান, ইতালি, দুবাই, ডেনমার্ক, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিল, ফিলিপিন, রাশিয়া, জার্মানি, তাইওয়ান ও হংকং। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারও মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ০৭:২৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯