সংবাদ শিরোনাম ::
বরিশালের চরমোনাই মাহফিলে ৪ মুসল্লীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সদরের কীর্তনখোলা নদীন তীরে চরমোনাই মাহফিলে আসা মুসল্লীদের মধ্যে মোট ৪ জন মৃত্যুবরণ করেন বলে চরমোনাই মাহফিল হাসপাতাল (সিএমএইচ) কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। ০১। হারুনুর রশীদ, পিতা মোঃ আঃ রহমান, নওগাঁ সদর। ০২। মোঃ সাদেক মিয়া, পিতা লিয়াকত মন্ডল, ফুলপুর, ময়মনসিংহ ০৩। মোঃ রওশন শেখ, পিতা- মৃত তোফাজ উদ্দীন শেখ, মোকসেদপুর, গোপালগঞ্জ। ০৪। মোঃ জামাল উদ্দিন, পিতা মৃত মাহামুদ মুন্সী, মাদারগঞ্জ, জামালপুর। তাদের নামাজে জানাজা শেষে মরদেহ স্বজনদের নিকট পৌঁছে দেয়া হয়েছে।


























