সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

মাদক মামলায় তিন রোহিঙ্গার ১৫ বছর করে কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় তিন রোহিঙ্গাসহ চারজনের ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রোহিঙ্গারা হলো হাফিজ উল্লাহ, মোহাম্মদ জামিল ও বদি আলম। তাদের সঙ্গে ভোলার চরফ্যাসনের দৌলতপুরের মোহাম্মদ আলীকেও সাজা দেওয়া হয়েছে।

আদালতে আসামিদের পক্ষে সাঈদ হোসেন, মোহাম্মদ আলী ও মইনুল আমিন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি ফরিদুল আলম।

পরে ফরিদুল আলম জানান, ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর টেকনাফের দক্ষিণ লম্বরী ঘাট থেকে আট লাখ পিস ইয়াবাসহ চারজনকে আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে মামলা করেন টেকনাফ অস্থায়ী ক্যাম্পের ডিএডি নাজমুল হুদা। ২০১৯ সালের ৯ মে এ মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক মামলায় তিন রোহিঙ্গার ১৫ বছর করে কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩