সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

মাদারীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মাদারীপুর জেলা ও দায়রা জজের গাড়িচালককে শারীরিকভাবে লাঞ্ছিত ও আটকে রাখায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই গাড়িচালকের নাম হাফিজুর রহমান। আজ বুধবার দুপুরে তিনি মামলাটি করেন।

মামলায় সরকারি কাজে বাধা দান এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মাদারীপুর সার্কিট হাউস থেকে জেলা জজের মাইক্রোবাস চালিয়ে বের হচ্ছিলেন হাফিজুর। বিপরীত দিকের গাড়িতে চালকের আসনে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা। সংকেত না দিয়ে উল্টোপথে প্রবেশ করেন তিনি।

এর প্রতিবাদ করায় হাফিজুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তাঁকে দুই ঘণ্টা আটকে রাখেন হাজরা। পরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন।

এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাফর আলী মিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আশা করি আদালত ন্যায়বিচার করবেন।

এদিকে এসব অভিযোগের বিষয়ে হাজরা বলেন, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। সূত্র সমকাল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩