সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

৭ দিন খাটের নিচে লাশ লুকিয়ে রেখে মা-মেয়ের স্বাভাবিক দিনযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকার একটি বাসার খাটের নিচ থেকে ঝুমা আক্তার (৩৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৭ দিন আগে তাকে খুন করে লাশটি লুকিয়ে রেখেছিল তার মা ও বোন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, মৃতদেহটি আনুমানিক সাত দিনের পুরোনো। গন্ধ বের হওয়ার পরও ঝুমার মা ও বোন ওই বাড়িতে বসবাস করতেন, রান্না করতেন, খাবার খেতেন।

তিনি বলেন, পুলিশ যখন বাড়ির ওই কক্ষে ঢোকার চেষ্টা করে তখন ঝুমার মা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

সুমন রঞ্জন এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে বলেন, মৃতের মা ও এক বোন অসামাজিক কাজে যুক্ত ছিলেন। এ ঘটনার প্রতিবাদ জানাতেন ঝুমা।

ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঝুমা আক্তার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। আব্দুল আহাদ তালুকদারের চার চালা টিনের ঘরের একটি খাটের নিচ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

ওই বাড়িতে ঝুমা তার মা ও বোনের সঙ্গে থাকতেন। বাকি দুই বোনের বিয়ে হয়ে গেছে। ছেলে পুলিশে চাকরি করেন।

রোববার সকালে ঘর থেকে লাশের দুর্গন্ধ বের হলে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ঘরের ভিতর থেকে লাশের দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশ কে খরব দেয়। অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের চার চালা টিনের ঘরের একটি খাটের নিচ থেকে অর্ধগলিত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মৃত ঝুমার মা মনোয়ারা বেগম (৫৫) ও ছোট বোন সুমা আক্তারকে (২৭) আটক করা হয়। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে মৃতের ভাই বাদী হলে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ঝুমাকে প্রায়ই মারধোর করতেন তার মা ও বোন। এলাকাবাসী ফেরাতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭ দিন খাটের নিচে লাশ লুকিয়ে রেখে মা-মেয়ের স্বাভাবিক দিনযাপন

আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩