বাবুগঞ্জে আওয়ামী লীগের শান্তি মিছিল
- আপডেট সময় : ০৯:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ কর্মসূচি বাস্তবায়নে বাবুগঞ্জে শান্তি মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের নতুন হাট নামক এলাকায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও প্যানপ্যাসিফিক সোনারগাঁও এর সাবেক পরিচালক মোঃ আতিকুর রহমান আতিকের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়েছে। মিছিলটি নতুনহাট এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনহাট বটতলা চত্তরে পথ সভার আয়োজন করে।
দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রশীদ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান এর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহিনুল ইসলাম সিকদার, মোস্তফা কামাল চিশতি, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুম রেজা, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজী জসিম উদ্দিন শুভ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ কাজী ইয়াসির আরাফাত সোহেল, মোঃ মুবিন, মোঃ তুষার সিকদার, মোঃ সোহাগ, মোঃ সোলায়মান প্রমূখ।
এছাড়াও শান্তি মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথ সভায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের বক্তব্যে জামায়াত বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।


























