সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

এলজিইডির সড়কের ক্ষতি সাধন; মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে এলজিইডির সদ্য নির্মিত সড়ক বিনষ্ট করে ব্যক্তিগত কাজে নিজ বাড়িতে ভেকু প্রবেশ করানোর দায়ে বাড়ির মালিককে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার রহমতপুর ইউনিয়নের ভেটেরিনারি বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয় এলাকায়।

জানাগেছে, বাবুগঞ্জ উপজেলা সদরের সন্নিকটে ভেটেরিনারী বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের সামনের বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ খান সড়কের পাশে মৃত আঃআজিজ হাওলাদার এর বসত বাড়িতে মাটি খননের উদ্দেশ্যে তার পুত্র আব্দুল হালিম (৫১) একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) ভাড়ায় এনে বাড়িতে প্রবেশ করান। এসময় বাড়ির সামনে মূল ফটকের উচ্চতার থেকে ভেকুর উচ্চতা বেশি হওয়ায় সামনে এলজিইডির সদ্য কার্পেটিং করা সড়ক পাশের মাটি প্রায় ৩ ফুট গভীর করে ডোবা কেটে বাড়িতে ভেকু প্রবেশ করান। এতে সদ্য নির্মিত ওই সড়কের সোল্ডার ও এজিং ক্ষতিগ্রস্ত হয়। ফলে সদ্য নির্মিত সড়কের ওই অংশে ভারী যান চলাচলে বড় ধরনের ক্ষতি হওয়ার আশংখ্যা দেখা দিয়েছে।

বিষয়টি স্থানীয় সূত্রে জানতে পেরে, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে সরকারী সম্পত্তি বিনষ্টের দায়ে অবৈধ ভাবে মাটি কেটে রাস্তার ক্ষতি করায় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০( ১) ধারায় বাড়ির মালিককে ১ লাখ টাকা জরিমান করেন।

এসময় সড়কটির ঠিকাদার ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এলজিইডির সড়কের ক্ষতি সাধন; মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩