সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বরিশালে স্ত্রীকে কু-প্রস্তাব প্রদানকারীকে হত্যা, স্বামীসহ গ্রেফতার-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ স্ত্রীকে কু-প্রস্তাব প্রদানকারী ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার অভিযোগে ইউসুফ মোল্লা (২০) নামে এক যুবকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

সেইসাথে খুন হওয়া অপহরণকৃত ব্যবসায়ী শাহিন মোল্লা (৩৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহিন মোল্লা বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলী এলাকার মোঃ এমদাদুল হক মোল্লার ছেলে।

অপরদিকে গ্রেফতারকৃতরা হলো বরগুনা জেলার আমতলী থানাধীন কালীপোড়া এলাকার রুহুল আমিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (২০) ও তার দুই সহযোগী পটুয়াখালী কলাপাড়া উপজেলার গন্ডামারি এলাকার রকিবুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম অমি (১৯) এবং বরিশালের বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের মিজান শিকদারের ছেলে হামিম শিকদার (১৯)।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান।

লিখিত বক্তব্যে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি বলেন, একই এলাকায় বসবাসের কারনে খুন হওয়া শাহিন মোল্লার সাথে গ্রেফতার হওয়া মোঃ ইউসুফ মোল্লার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পূর্বে ব্যবসায়ী শাহিন মোল্লা গ্রেফতার ইউসুফ মোল্লার সদস্য বিবাহিত স্ত্রী স্বর্ণা বিশ্বাসকে কু প্রস্তাব দেয়। এতে ইউসুফ মোল্লা ব্যবসায়ী শাহিনের ওপর ক্ষিপ্ত হয় এবং হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী গত ২৭ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে ইউসুফ তার অপর দুই সহেযোগী নাজমুল ও হামিকে সাথে নিয়ে ব্যবসায়ী শাহিনকে বরিশাল নগরের রুপাতলী কাঠালতলা তালকুদার হাউজিং প্রথম গলির নাহার ভিলার চতুর্থ তলায় নিয়ে যায়। যেখানে হত্যার মূল পরিকল্পনাকারী ইউসুফ মোল্লা ভাড়া থাকতেন।

ওই বাসায় নেয়ার পর গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ব্যবসায়ী শাহীন মোল্লার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার মরদেহ বস্তাবন্দি করে বাথরুমের ফলস্ ছাদের ওপরে গুম করে রাখে। এছাড়া যাতে কেউ না বুঝতে পারে সেজন্য ফলস্ ছাদের দরজা আঠা দিয়ে বন্ধ করে দেয়।

এদিকে শাহীন মোল্লা নিঁখোজ হওয়ার ঘটনায় তার স্বজন মোঃ আঃ খালেক হাওলাদার ৩০ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন। পাশাপাশি ৩১ জানুয়ারি শাহীন মোল্লার বোন শিরিন আক্তার মুন্নী র‌্যাবের নিকটও একটি অভিযোগ করেন।

যার ধারবাহিকতায় র‌্যাব তদন্ত কার্যক্রম শুরু করে। এরইমধ্যে ২ ফেব্রুয়ারী গ্রেফতারকৃতরা ভিকটিমের পরিবারের নিকট মোবাইল ফোনের মাধ্যমে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এ অবস্থায় র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে ঘটনার সত্যতা পেলে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রেফতার কৃতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সিনিয়র সহাকরী পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে শনিবার রাত পৌনে ২ টার দিকে বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম ইছাকাঠী, কাশিপুর ও বাকেরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করে। পাশপাশি মরদেহ উদ্ধার করে থানা পুলিশের সহযোগীতায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

তিনি জানান, এ ঘটনার সাথে গ্রেফতারকৃত তিনজন জড়িত ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। বাকি কেউ জড়িত থাকলে অধিকতর তদন্তে বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্ত্রীকে কু-প্রস্তাব প্রদানকারীকে হত্যা, স্বামীসহ গ্রেফতার-৩

আপডেট সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩