সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বিদ্যুতের পিলারে ৪৫ দিন অবরুদ্ধ কয়েকটি পরিবার ও ব‍্যাবসা প্রতিষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর এলাকার পূর্ব চাঁদকাঠি দারুস সালাম কিন্ডার গার্ডেন স্কুলের সামনে প্রায় দুই মাস পর্যন্ত একটি বিদ্যুতের পিলার ফেলে রেখেছেন ঝালকাঠি ওয়েস্ট জোন কোম্পানির লোকজন। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ বিষয়ে ব্যবসায়ী আতিকুর রহমান বলেন দীর্ঘ দুই মাস পর্যন্ত এই বিদ্যুতের পিলারটি এখানে বিদ্যুৎ কর্তৃপক্ষ ফেলে রেখেছেন। বারবার ফোন দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষের টনক নড়ে না। এখানে একটি কোচিং সেন্টার রয়েছে প্রতিদিন ১০০ থেকে ১৫০ শিশুরা এখানে পড়তে আসেন। কিছুদিন আগে পিলারের সাথে ধাক্কা খেয়ে এক শিশু আহত হয়েছেন। আমরা নিজেদের বাড়িতে মোটরসাইকেল পর্যন্ত ঢুকাতে পারি না। কয়জন দোকানদার দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। আমরা খুব তাড়াতাড়ি পিলারটি অপসারণ এর দাবী জানাচ্ছি।
এ বিষয়ে এলাকার মোঃ হেলাল বলেন আমরা চরম ভোগান্তির ভিতরে আছি বাড়িতে ঢুকতে পারছি না, ছেলেদের ছেলেমেয়েদের নিয়ে বাড়ির বাহিরে যাওয়া খুব কষ্টকর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। ঝালকাঠি ওয়েস্ট জোন বিদ্যুৎ বিভাগে বারবার ফোন দিয়ে জানাবার পরেও তারা আমাদের কথা কর্ণপাত করেন না। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পিলারটি অপসারণ করা হোক।

এ বিষয়ে ঝালকাঠি ওয়েস্টন বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল রহিম মুঠোফোনে বলেন আমাদের কি করার আছে ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে ফেলে রেখে চলে গেছে। এরপরও আমি তাদের সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব পিলাটি অপসারণ করার চেষ্টা করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদ্যুতের পিলারে ৪৫ দিন অবরুদ্ধ কয়েকটি পরিবার ও ব‍্যাবসা প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৯:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩