সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৪২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার,বিপুল দাস, মোঃ শফিকুল হোসেন টিটু,মোঃ গোলাম মস্তফা সরদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম সহ উপজেলার সব দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এ সময় বাল্যবিবাহ,মাদক আইনশৃঙ্খলা বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


























