সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আমারও প্রশ্ন, নুরু কেন বারবার মার খাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমারও প্রশ্ন– তার (ভিপি নুর) ওপর কেন বারবার হামলা হচ্ছে? তবে এটি খতিয়ে দেখব।
মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের ওয়াসা ভবনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। নুরকে ভোট দিয়ে নেতা বানিয়েছে শিক্ষার্থীরা। আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। যাতে করে ভবিষ্যৎ রাজনীতিবিদ এখান থেকে উঠে আসে, যেভাবে আমরা উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না।

ডাকসু ভিপি এ পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন, শুরু থেকে ব্যবস্থা নেয়া হলে হামলার পুনরাবৃত্তি নাও হতে পারত– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ বার না দুবার সেটি আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো– তার ওপরে হামলা হবে কেন? আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা যায়। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা রাখে।

আসাদুজ্জামান খান বলেন, আমার নিজেরই একই প্রশ্ন–নুরুর ও কেন বারবার হামলা হচ্ছে, আপনারা যদি এটির কোনো কারণ পান তা হলে আমাকে জানাবেন। তবে নুরু কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে, সেটি আমরা দেখব।

হামলার ঘটনায় যদি কেউ মারা যেত, তা হলে এর দায়ভার কে নিত– এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখেছি, তাতে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সঠিক আছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেয়ার অনুরোধ করে তা হলে আমরা সেটি নিতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমারও প্রশ্ন, নুরু কেন বারবার মার খাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯