সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

মা গেলেন প্রতিবেশীর মৃত্যু দেহ দেখতে সেই ফাঁকে ঘরের আড়ার সাথে মেয়ের গলায় ফাঁস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায় নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হামিদা আক্তার ইতি (১৩ ) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি )সকাল সাড়ে ১০ টায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে নলছিটি থানা পুলিশ।

নিহত হামিদা আক্তার ইতি কুলকাঠি গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে এবং কুলকাঠি শহীদিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন।

হামিদা আক্তারের স্বজনরা জানান, ওর মা সকালে পাশের বাড়িতে লোক মারা গেছে সেখানে গেছিল।ও ঘরে একা ছিল। পরে আমরা ঘরের আড়ার সাথে ঝুলন্ত মরাদেহ দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। পরিবারের কারো সাথে কোন ঝগড়া বা অভিমান কিছু হয়নি। কি কারণে এমন হল আমরা বুঝতে পারছি না।

হামিদার বাবা কৃষক ফারুক হোসেন খলিফা বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হতে পারে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।তবে হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা গেলেন প্রতিবেশীর মৃত্যু দেহ দেখতে সেই ফাঁকে ঘরের আড়ার সাথে মেয়ের গলায় ফাঁস

আপডেট সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩