তেঁতুলিয়ায় চা বাগান থেকে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার
- আপডেট সময় : ০২:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়ার করতোয়া নদীর পাড়ে চা বাগানের ড্রেন থেকে কামরুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের ধানসুকা এলাকায় চা বাগানে স্থানীয় মহিলারা খড়ি কুড়াতে গিয়ে হঠাৎ একটি অজ্ঞাত মানুষের লাশ বাগানের ড্রেনে ঝোপঝাড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় পা দেখতে পায়। তাৎক্ষণিক পার্শ্বেই স্থানীয় চা চাষী আরিফকে জানালে মূহুর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এসময় পুলিশের সিআইডি ও পিবিআই সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানাযায় নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে গলায় একটু দাগ দেখা গেছে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
জানাযায় নিহত কামরুল ইসলাম উপজেলার তিরনইহাট যুগিগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে দুই সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানাযায় গত সোমবার বিকেলে মাছ ব্যবসায়ী কামরুল ইসলাম বিকেলে বাড়ি থেকে বের হয়ে শালবাহান বাজারে আসেন। সন্ধার দিকে তার সাইকেল সহ বাজার-খরচ বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সে আর বাড়িতে ফিরে নাই । এরপর খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি পরিবার। বাধ্য হয়ে বুধবার সকালে তেঁতুলিয়া মডেল থানায় সাধারন ডায়েরী করেন পরিবার ।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানায়, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হই। প্রাথমিক সুরতহাল শেষে ময়দাতদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়েছে। আমরা কিছু আলামত সংগ্রহ করেছি। পরিবার থেকে মামলার বিষয়ে এখনও নিশ্চিত করেনি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা জানাতে পারবো।


























