সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেই হেলমেট বাহিনীর ৪ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভূঞা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আলীম ছালেহি, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার ও শেখ রেফাত মাহমুদকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আশরাফ ভূঞা বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি, মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে।

এর আগে গত ২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ৪০১৮ নম্বর রুমে হেলমেট পরা একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেই হেলমেট বাহিনীর ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩