সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

অক্ষয় বললেন, মোদির কথা মেনে চললেই সুদিন ফিরবে বিনোদন জগতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বলিউডের ‘খিলা়ড়ি’ বলা হয় তাকে। পরিশ্রম আর নিয়মিত ছবি উপহার দিয়ে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি অক্ষয় কুমার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার ঘনিষ্ঠতার কথা সবার জানা। সম্প্রতি অক্ষয়ের আসন্ন ছবি সেলফির ট্রেলার লঞ্চে মোদির প্রশংসা করতে শোনা গেল এই বলিউড তারকাকে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে বিজেপি নেতা বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দেন মোদি। সিনেমা নিয়ে ‘অহেতুক’ মন্তব্য করা যাবে না, নিজের দলের নেতাদের জানান তিনি। দেশটির প্রধামন্ত্রীর এমন বার্তার প্রেক্ষিতে অক্ষয় বলেন, ‘মোদির দেখানো পথে হাঁটলেই সুদিন ফিরবে বিনোদন জগতে। বিনোদন জগতের কাজটা খুব সহজ নয়, কোনও অসংলগ্ন মন্তব্য যখন সবটা অগোছালো করে দেয় তা এই ইন্ডাস্ট্রির ভাল কাজে লাগে না।’

সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে গেল গেল রব তুলেছেন বিজেপির একাংশের নেতামন্ত্রী। ধারাবাহিক ভাবে এই ছবিকে আক্রমণ করেছেন বিজেপি নেতারা। তাই এ বার দলীয় বৈঠকে মোদি জানান, বিজেপি নেতারা এমন কোনও মন্তব্য করবেন না যাতে তার প্রয়াস পণ্ডশ্রমে পরিণত হয়।

দেশটির প্রধানমন্ত্রীর এই মন্তব্যের রেশ টেনেই অক্ষয় বলেন, ‘বিনোদন জগতের জন্য তার চিন্তাভাবনা সর্বদা ইতিবাচক। যে কোনো ইতিবাচক বিষয়কে স্বাগত জানানো উচিত। তিনি এই দেশে সব থেকে বড় প্রভাবশালী। তাই তার কথায় যদি কিছু পরিবর্তন হয় তা অবশ্যই দুর্দান্ত হবে ইন্ডাস্ট্রির জন্য।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অক্ষয় বললেন, মোদির কথা মেনে চললেই সুদিন ফিরবে বিনোদন জগতে

আপডেট সময় : ০৯:৫৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩