সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ঘোড়াঘাটে হাট-বাজারে চড়া দাম ভেস্তে যাচ্ছে ধান সংগ্রহ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দনি আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে এক কেজি ধানও সংগ্রহ হয়নি। চলতি ২২-২৩ অর্থ বছরের আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হলেও এখন পর্যন্ত কৃষকদের ধান দেওয়ার কোন সাড়া মেলেনি খাদ্য গুদামে। খোলা বাজারে ধান-চালের দাম বেশি পাওয়ায় সরকারি গুদামে ধান সরবরাহ করেননি কৃষকরা।
যার ফলে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারিভাবে অনিশ্চিত হয়ে পড়েছে আমন ধান ক্রয় । জানা গেছে, গত ১৭ নভেম্বর/২২ থেকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়।ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত ধান করা হবে।
কিন্তু পাইকারী বাজারে ধান-চালের দাম বেশি হওয়ায় কৃষকরা ধান বাইরে বিক্রয় করছে। যার ফলে চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ক্রয় অনিশ্চিত হয়ে পড়েছে।, চলতি মৌসুমে সরকারি খাদ্য গুদামে ধান প্রতি কেজি ২৮ টাকা ও চাল ৪২ টাকা দরে ধান ও টাল ক্রয় করা হবে।
৬৩৯ মে.টন ধান ও ৫৭৪ মে.টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ পর্যন্ত ধান সংগ্রহ এ উপজেলায় ধান সংগ্রহ হয়নি। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছরের তুলনায় এবার হাটবাজারে আমন ধানের দাম ভালো পেয়েছেন কৃষকেরা।তাছাড়া সরকারিভাবে খাদ্যগুদামে ১১২০ টাকা মন ধান। এ ক্ষেত্রে বেশি শুকানোসহ পরিশ্রম বেশি করতে হয়।অন্য দিকে সরকারি দামের তুলনায় হাটÑবাজারে মন প্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেশী।তাই বাইরে বিক্রিতেই আগ্রহ দেখিয়েছেন তাঁরা।
সরকারি দরের চেয়ে বাজারে এখন মোটা ধান প্রতি কেজি ৩২ টাকা, আর মোটা চাল প্রতি কেজি ৫০ টাকা ও চিকন চাল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকারি গুদামে ধান-চাল দিলে এবার বেশি লোকসান গুনতে হবে। এই জন্য কেউ সরকারি খাদ্য গুদামে ধান চাল দিতে আগ্রহী নয়।
তবে সরকার যদি বিষয়টি বিবেচনা করে মুল্য পুন:নির্ধারণ করে তাহলে কৃষকরা ধান দিতে আগ্রহী হবেন বলে মনে করেন। ঘোড়াঘাট উপজেলা অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোঃ গোলাম মওলার সাথে কথা হলে তিনি জানান, এক জন কৃষকের কাছ থেকে এক মেট্রিক টন করে ধান ক্রয় করা হবে।
খাদ্যগুদামে ধান সরবরাহ করতে গেলে ১৪ শতাংশ আর্দ্রতা দেখে ও চিটা বাদ দিয়ে বিক্রি করতে হয়। এবার বাইরে ভালো দাম পাওয়ায় কৃষকরা হয়তো কম পরিশ্রমে বাইরে ধান বিক্রি করেছেন। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত ধান করার সময় নির্ধারণ করা থাকলেও উপজেলার ৪টি সরকারি গোডাউনে এখন পর্যন্ত কোন ধান সংগ্রহ হয়নি। পাইকারীতে ধানের দাম বেশি হওয়ার কারনে কৃষকরা গুদামে ধান দিতে অনাগ্রহ দেখাচ্ছেন। কৃষকরা ধান দিতে আগ্রহী হবেন বলে তিনি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে হাট-বাজারে চড়া দাম ভেস্তে যাচ্ছে ধান সংগ্রহ অভিযান

আপডেট সময় : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩